বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ প্রতিটি ঘণ্টাই গুরুত্বপূর্ণ
ব্রেকিং নিউজ
জাতীয়

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
মা ইলিশের প্রজনন রক্ষায় বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হয়েছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এ সময় নদী ও সাগরে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, বাজারজাত, বিক্রি ও মজুত নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। আইন বাস্তবায়নে মৎস্য বিভাগ ও প্রশাসন মাঠে থাকবে।
ডিমওয়ালা ইলিশ রক্ষায় প্রতিবছরের মতো এবারও এই নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য অধিদপ্তর। নিষেধাজ্ঞার আওতায় সাগর ও সুন্দরবনের নদ-নদীতে ইলিশসহ অন্যান্য মাছ আহরণ থেকে বিরত থাকতে হবে জেলেদের।
নিষেধাজ্ঞা কার্যকর রাখতে সাগর ও নদ-নদীতে বিশেষ নজরদারি চালানো হবে। মৎস্য বিভাগ, বন বিভাগ, কোস্ট গার্ড, নৌবাহিনী ও নৌপুলিশের সমন্বয়ে নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ শিকার, পরিবহন, মজুত বা বাজারজাত করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)

সব মন্তব্য মডারেশনের পর প্রকাশিত হয়, সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে। · সাইন ইন

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

খবরে থাকুন

প্রতিদিন সকালে সর্বশেষ সংবাদ পান আপনার ইনবক্সে