একই দিনে চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা
একই দিনে বন্দর নগরী চট্টগ্রাম সফর করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) দেশের এই দুই শীর্ষ রাজনৈতিক নেতা পৃথক কর্মসূচীতে অংশ নেবেন। তবে দুই নেতার কোথাও সাক্ষাত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
একই দিনে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার চট্টগ্রাম সফর নিয়ে রাজনৈতিক মহলেও চলছে নানামুখী আলোচনা।
জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমণকে ঘিরে চট্টগ্রাম নগর ও জেলাজুড়ে চার স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২০ হাজারের বেশি সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
মন্তব্য (০)
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।