শিক্ষার্থীদের দেখে বাস থামিয়ে প্রধানমন্ত্রীর সেলফি
শিক্ষার্থীদের দেখে বাস থেকে নেমে সেলফি তোলার পাশাপাশি তাদেরকে বিভিন্ন ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জানা গেছে, মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে রংপুর যাওয়ার সময় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বাস থেকে নামেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতো কাছ থেকে প্রধানমন্ত্রীকে দেখতে পেয়ে আনন্দে উল্লাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। এ সময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন এবং কিছুক্ষণ সময় কাটান।
উচ্ছ্বসিত শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলার পাশাপাশি তাদেরকে ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন ক্রীড়াসামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন আকস্মিক উপস্থিতি ও উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।
মন্তব্য (০)
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।