বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ প্রতিটি ঘণ্টাই গুরুত্বপূর্ণ
ব্রেকিং নিউজ
ব্রেকিং

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে সফলভাবে পরমাণু বিক্রিয়া শুরু

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে প্রথমবারের মতো সফলভাবে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া (ক্রিটিক্যালিটি) সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের ইতিহাসে এক নতুন ও ঐতিহাসিক মাইলফলক উন্মোচিত হলো।
রোববার (১১ অক্টোবর) বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন ঐতিহাসিক এ সাফল্য অর্জনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর ৩টা ৩৪ মিনিটে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া ঘটানো হয়েছে। এখন পর্যন্ত সব প‍্যারামিটার চাহিদা অনুযায়ী মাত্রায় আছে।
জানা গেছে, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) কঠোর গাইডলাইন মেনে রাশিয়ার কারিগরি ও আর্থিক সহযোগিতায় নির্মিত পরমাণু বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের ‘বি ওয়ান’ ট্রায়াল স্টেজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই ধাপে স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষার জটিলতাও সফলভাবে কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। এরপর প্রবেশ করা ‘বি টু’ ধাপে প্রাথমিক অপারেশনের জন্য প্রথম ইউনিটের মূল পারমাণবিক চুল্লিকে সম্পূর্ণ প্রস্তুত করা হয়।
পরবর্তী এই গুরুত্বপূর্ণ পর্যায়ে শুরু হওয়া ‘ক্রিটিক্যালিটি’ বা স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন সফলভাবে সম্পাদিত হওয়ায় নিউক্লিয়ার রূপান্তরের মাধ্যমে ধারাবাহিকভাবে ও নিরাপদ উপায়ে তাপ শক্তি উৎপাদন নিশ্চিত হলো।
এর আগে, গত ৮ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর চূড়ান্ত অনুমোদন দেয়।

মন্তব্য (০)

সব মন্তব্য মডারেশনের পর প্রকাশিত হয়, সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে। · সাইন ইন

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

খবরে থাকুন

প্রতিদিন সকালে সর্বশেষ সংবাদ পান আপনার ইনবক্সে