বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন
ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) গোয়ার নিজ বাসভবনে তার মৃত্যু হয়েছে।
জানা গেছে, ভোরের দিকে হৃদরোগে আক্রান্ত হন নানা পাটেকার। পরে দ্রুত তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত আর সাড়া দেননি তিনি।
ভোর ৫টা ২০ মিনিটে হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্ম নান পাটেকারের। তার আসল নাম বিশ্বনাথ পাটেকার। অভিনয় ও সংলাপ বলার ধরনের পাশাপাশি ব্যতিক্রমী চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার দক্ষতার জন্য ভারতীয় সিনেমায় আলাদা অবস্থান তৈরি করেছিলেন তিনি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেতা ‘নাটসম্রাট’, ‘ওয়াজুদ’, ‘পরিন্দা’, ‘অব তক ছাপ্পান’ ও ‘ইয়েশবন্ত’সহ একাধিক প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন।
‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অব তক ছাপ্পান’, ‘নটসম্রাট’ ও ‘ওয়েলকাম’-এর মতো চলচ্চিত্রে তার অভিনয় দর্শকদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়। ‘ওয়েলকাম’ ও এর পরবর্তী পর্বে উদয় শেঠি চরিত্রটিও তার জনপ্রিয় চরিত্রগুলোর একটি হয়ে ওঠে।
চলচ্চিত্রের বাইরেও কৃষক ও কৃষি সংকটে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য অভিনেতা নানা পাটেকর পরিচিত ছিলেন। তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।
মন্তব্য (০)
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।