বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ প্রতিটি ঘণ্টাই গুরুত্বপূর্ণ
ব্রেকিং নিউজ
ব্রেকিং

বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
দুর্নীতির মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। 
রোববার (১৮ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১৫ অক্টোবর কাতার পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে ইন্টারপোলের ই-মেইলের মাধ্যমে বিষয়টি দুদককে নিশ্চিত করা হয়।
শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। ২০২৫ সালের জুলাইয়ে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। একই সময়ে তাঁর স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধেও পৃথক মামলা করা হয়।
দুদকের অভিযোগ অনুযায়ী, শেখ আব্দুল হান্নানের নামে জ্ঞাত আয়ের উৎসের বাইরে প্রায় ৩ কোটি ২৯ লাখ টাকার সম্পদ অর্জন এবং ছয়টি ব্যাংক হিসাবে প্রায় ২৭ কোটি ৬৩ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতে তার সম্পদ ও আর্থিক লেনদেনের বিষয়ে তদন্ত চলছে।
এর আগে, ২০২৫ সালের মে মাসে আদালত তার কয়েকটি ফ্ল্যাট, জমি, নির্মাণাধীন ভবন ও ব্যাংক হিসাব ক্রোক বা অবরুদ্ধ করার আদেশ দেন। পরবর্তী সময়েও তার সম্পদের বিষয়ে আদালত বিভিন্ন আদেশ দিয়েছেন।

মন্তব্য (০)

সব মন্তব্য মডারেশনের পর প্রকাশিত হয়, সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে। · সাইন ইন

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

খবরে থাকুন

প্রতিদিন সকালে সর্বশেষ সংবাদ পান আপনার ইনবক্সে