শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, অফিস খোলা আজ
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলছে শারদীয় দুর্গাপূজার ছুটি। তবে আজ শনিবার (১৭ অক্টোবর) প্রতিষ্ঠানপ্রধানের কার্যালয় চালু রেখে প্রয়োজনীয় প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে। অবশ্য নিয়মিত শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে।
গত ১৪ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
জানা গেছে, গত বৃহস্পতিবার শ্রেণি কার্যক্রম শেষ হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হয়। ছুটির মধ্যে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস বন্ধ থাকলেও জরুরি দাপ্তরিক কাজের জন্য প্রতিষ্ঠানপ্রধানের কার্যালয় খোলা রাখার সিদ্ধান্ত হয়।

ছুটির মধ্যে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশাসনিক প্রয়োজনে ভোগান্তি এড়াতে অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে শিক্ষার্থীরা প্রয়োজন অনুযায়ী ফরম পূরণসহ বিভিন্ন জরুরি দাপ্তরিক কাজ সম্পন্ন করতে পারবেন।
এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এক চিঠিতে ১৭ অক্টোবর শিক্ষাসংশ্লিষ্ট অফিস খোলা রাখার নির্দেশনা দেয়।
মন্তব্য (০)
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।