বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ প্রতিটি ঘণ্টাই গুরুত্বপূর্ণ
ব্রেকিং নিউজ
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
সাহিত্যে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার কবি ও লেখক অ্যান কারসন। 
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেলের দিকে ২০২৬ সালের সাহিত্যে নোবেলজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি।
সমসাময়িক সাহিত্যে প্রাচীন ঐতিহ্যকে নতুনভাবে উপস্থাপন এবং উদ্ভাবনী ও বৈচিত্র্যময় লেখার মাধ্যমে আধুনিক সাহিত্যে নতুন মাত্রা যোগ করার স্বীকৃতি হিসেবে অ্যান কারসনকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
১৯৫০ সালে কানাডার টরন্টোতে জন্মগ্রহণ করেন অ্যান কারসন। ১৯৮১ সালে ক্লাসিকসের ওপর তার ডক্টরাল থিসিস ‘ওদি এত আমো এরগো সাম’ প্রকাশিত হয়।
কারসনের সাহিত্যকর্মের অন্যতম বৈশিষ্ট্য হলো শব্দের গভীর অর্থ ও উৎস অনুসন্ধানের সঙ্গে কবিতার সৃজনশীলতার মেলবন্ধন।

মন্তব্য (০)

সব মন্তব্য মডারেশনের পর প্রকাশিত হয়, সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে। · সাইন ইন

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

খবরে থাকুন

প্রতিদিন সকালে সর্বশেষ সংবাদ পান আপনার ইনবক্সে