সোমবার, ২ নভেম্বর, ২০২৬ প্রতিটি ঘণ্টাই গুরুত্বপূর্ণ
ব্রেকিং নিউজ
ব্রেকিং

রাজধানীর ৬ রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো ও যানজট কমানোর লক্ষ্যে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় ছয়টি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হয়েছে।
রবিবার (১ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এই কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাস।
জানা গেছে, প্রাথমিকভাবে ছয়টি রুটে ছয়টি কোম্পানির অধীনে বাস পরিচালিত হবে। একই রুটে বিভিন্ন কোম্পানির বাসের পরিবর্তে নির্দিষ্ট কোম্পানির ব্যবস্থাপনায় বাস চলাচলের মাধ্যমে যাত্রী ধরার অসুস্থ প্রতিযোগিতা কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে ছয়টি রুটে মোট ৮১৬টি বাস পরিচালনার কথা রয়েছে। এর মধ্যে ৭৯৬টি নন-এসি ও ২০টি এসি বাস।
চালু হওয়া রুটগুলো হলো-গাজীপুরের শিববাড়ী থেকে আজিমপুর, মিরপুর চিড়িয়াখানা থেকে কেরানীগঞ্জ, ঘাটারচর থেকে ডেমরা, ঘাটারচর থেকে কাঁচপুর, ঘাটারচর থেকে ধউর এবং টঙ্গী থেকে আজিমপুর।
রুটভেদে বাসের রং আলাদা রাখার পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে যাত্রীরা সহজে নির্ধারিত রুটের বাস শনাক্ত করতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (০)

সব মন্তব্য মডারেশনের পর প্রকাশিত হয়, সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে। · সাইন ইন

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

খবরে থাকুন

প্রতিদিন সকালে সর্বশেষ সংবাদ পান আপনার ইনবক্সে