আন্তর্জাতিক
সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
টিএইচটি রিপোর্ট • ১৮ অক্টোবর, ২০২৬
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে একটি এএইচ-৬আই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটির দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।রোববার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি জানান সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি।
বিবৃতিতে বলা হয়, সৌদি ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের অধিক্ষেত্রভুক্ত একটি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকেই দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।