রাজনীতি
হেফাজতে ইসলামের নেতৃত্বে নতুন জোট ‘সমমনা ইসলামী দল’
টিএইচটি রিপোর্ট • ২২ অক্টোবর, ২০২৬
হেফাজতে ইসলামের নেতৃত্বে ‘সমমনা ইসলামী দল’ নামে সাতটি ইসলামী দল নিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। দলগুলো একসঙ্গে কাজ করার বিষয়ে একমতও হয়েছে।বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলূম মাদ্রাসায় সাতটি ইসলামী দলের বৈঠক শেষে একথা জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান।
তিনি বলেন, এর মধ্যে যে সব দল অন্য জোটে আছে, তারা সেই জোট ছেড়ে সমমনা ইসলামী দল রাজনৈতিক প্লাটফর্মে আসার ব্যাপারে একমত হয়েছে।
আগামী ৫ ডিসেম্বর ৭ দলের পরবর্তী বৈঠক বলেও জানান তিনি।
সাজিদুর রহমান বলেন, হেফাজতে ইসলাম দেশ, জাতি ও ইসলামের স্বার্থে সমমনা ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার ব্যাপারে ভূমিকা রাখছে। তবে নিজেদের নির্দলীয় ভূমিকা অব্যাহত থাকবে।
জোটের ৭টি ইসলামী দল হলো- ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।