শিক্ষা
৩১ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ, জানালেন শিক্ষামন্ত্রী
টিএইচটি রিপোর্ট • ২৭ অক্টোবর, ২০২৬
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৩১ অক্টোবর (শনিবার) সকাল ১১টায় প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ফল প্রকাশের তারিখ জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ২০২৭ শিক্ষাবর্ষের সকল বই নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে। ২০২৭ সালের ১ জানুয়ারির আগেই সমস্ত বিতরণ সম্পন্ন করা হবে। কোনো অবস্থাতেই ২৭ সালে যাবে না। এছাড়াও বইয়ের গুণগত মান ও মাননিয়ন্ত্রণে কোনো ছাড় দেওয়া হবে না।
জানা গেছে, ৩১ অক্টোবর সকাল ১১টার দিকে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের মাধ্যমে ফল ঘোষণা করা হবে। আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও এসএমএসের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফল জানতে পারবেন।
এদিকে, ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা থাকলেও পরে তা পিছিয়ে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়।