আন্তর্জাতিক
সৌদি আরবের তেল স্থাপনায় হুতিদের হামলা
টিএইচটি রিপোর্ট • ১৪ অক্টোবর, ২০২৬
ইয়েমেনের রাজধানী সানায় তেল স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে হুথিরা।মঙ্গলবারের (১৩ অক্টোবর) এ হামলায় আগুন ধরে গেলেও কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে।
ধাহরানে আরামকোর প্রশাসনিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। একই সময়ে সৌদি আরবের রাজধানী রিয়াদ অভিমুখে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র জানান, প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে চারজন আহত হয়েছেন।