বিনোদন
গৌরীপুরে আগুনে পুড়ে গেছে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল
টিএইচটি রিপোর্ট • ৭ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহের গৌরীপুরে আগুনে পুড়ে গেছে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল ও এর আশপাশের বেশ কয়েকটি দোকান।মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সোয়া ২টার দিকে এই আগুন লাগে।
সিনেমা হল ঘেঁষে এলপিজি সিলিন্ডারের গোডাউন। এই গোডাউন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানিয়েছেন, ঝলমল সিনেমা হল গৌরীপুর রাজবাড়ীর ঐতিহাসিক প্রেক্ষাপট, যা একসময় ঐতিহ্যবাহী নাট্যমঞ্চ ছিল। ভস্মীভূত হওয়ার এই ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। শতবছরের সাংস্কৃতিক স্মারক এভাবে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া নিঃসন্দেহে স্থানীয় ইতিহাস ও ঐতিহ্যের জন্য এক অপূরণীয় ক্ষতি।