জাতীয়

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

টিএইচটি রিপোর্ট • ২ নভেম্বর, ২০২৬
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। আগামী বছর সরকারি চাকরিজীবীদের জন্য সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারে।
সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘২০২৭ খ্রিস্টাব্দের সরকারি ছুটির তালিকা’ অনুমোদন দেওয়া হয়।
সোমবার সন্ধ্যায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে ছুটির এই সিদ্ধান্ত সাংবাদিকদের সামনে তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সেখানে তিনি সরকারি ছুটির সামগ্রিক বিবরণ ও বিভাজন উপস্থাপন করেন।