আন্তর্জাতিক

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

টিএইচটি রিপোর্ট • ৬ অক্টোবর, ২০২৬
২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ামে জন্ম নেয়া মার্কিন পদার্থবিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। 
আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে নির্ণায়ক অবদান এবং জ্যোর্তি পদার্থবিজ্ঞানভিত্তিক উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কারে ভূমিকার জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস স্টকহোমে এ পুরস্কার ঘোষণা করে।
নোবেলজয়ী বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেনের জন্ম ১৯৪৪ সালের ২৩ মার্চ বেলজিয়ামের তিয়েনে। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন–ম্যাডিসনে কর্মরত।
এর আগে সোমবার (৫ অক্টোবর) প্রথম দিনে চিকিৎসাক্ষেত্রে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়।