জাতীয়

আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন
নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট

টিএইচটি রিপোর্ট • ১০ অক্টোবর, ২০২৬
আশুলিয়ার জামগড়া তেঁতুলতলা এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আশুলিয়ার ডিপিজেড ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট এবং জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে কাঁঠালতলা মোড় সংলগ্ন একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়।
জানা গেছে, রাতে একটি ঝুটের গুদামে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয় লোকজন। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বাড়তে থাকে। একপর্যায়ে আগুন আশপাশের গুদাম ও বসতবাড়িতে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় লোকজনও পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
তবে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে তীব্র যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়। এতে আগুন নিয়ন্ত্রণের কাজ ব্যাহত হয়।