জাতীয়

বদলে যাচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম

টিএইচটি রিপোর্ট • ১৮ অক্টোবর, ২০২৬
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিবর্তনের পর নতুন নাম হচ্ছে, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ নামকরণের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে।