আন্তর্জাতিক

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে শিশুসহ ২৮ জন নিহত

টিএইচটি রিপোর্ট • ৮ অক্টোবর, ২০২৬
ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
বুধবার (৭ অক্টোবর) রুশ বাহিনীর এ হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ২৮ জন। এদের মধ্যে ৫ জন শিশু রয়েছে। এছাড়াও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি জানিয়েছেন, সামগ্রিকভাবে ইউক্রেনের ওপর রাশিয়ার এই ব্যাপক হামলায় প্রচুর ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ‘শাহেদ’ (ড্রোন) ব্যবহার করা হয়েছে। 
নিজের জন্মদিনে পুতিন নিজেকে ঠিক এ ধরনের এক ‘উপহার’ই দিয়েছেন বলেও কটাক্ষ করেন তিনি।
রাশিয়ার অন্তত ৪৪টি ক্ষেপণাস্ত্র এবং ১১৭টি ড্রোন ইউক্রেনের সেনা সদস্যরা ধ্বংস করেছে বলেও দাবি করেন তিনি।