জাতীয়
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু
টিএইচটি রিপোর্ট • ৮ অক্টোবর, ২০২৬
মা ইলিশের প্রজনন রক্ষায় বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হয়েছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এ সময় নদী ও সাগরে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, বাজারজাত, বিক্রি ও মজুত নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। আইন বাস্তবায়নে মৎস্য বিভাগ ও প্রশাসন মাঠে থাকবে।ডিমওয়ালা ইলিশ রক্ষায় প্রতিবছরের মতো এবারও এই নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য অধিদপ্তর। নিষেধাজ্ঞার আওতায় সাগর ও সুন্দরবনের নদ-নদীতে ইলিশসহ অন্যান্য মাছ আহরণ থেকে বিরত থাকতে হবে জেলেদের।
নিষেধাজ্ঞা কার্যকর রাখতে সাগর ও নদ-নদীতে বিশেষ নজরদারি চালানো হবে। মৎস্য বিভাগ, বন বিভাগ, কোস্ট গার্ড, নৌবাহিনী ও নৌপুলিশের সমন্বয়ে নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ শিকার, পরিবহন, মজুত বা বাজারজাত করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।